National
সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরানো হলো শ্রমিকদের, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়
লেখক নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি60K বার পড়া

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে প্রায় চার ঘণ্টা পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ার প্রায় ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি নোটিশে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে কারখানার ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।



