National
শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়: হোসেন জিল্লুর রহমান
শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে নাগরিকদের সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য রাষ্ট্রের বাইরের (বেসরকারি প্রতিষ্ঠান বা উদ্যোগ) সেবামূলক প্রতিষ্ঠানগুলোর বিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরক
লেখক নিজস্ব প্রতিবেদক114K বার পড়া

শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে নাগরিকদের সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য রাষ্ট্রের বাইরের (বেসরকারি প্রতিষ্ঠান বা উদ্যোগ) সেবামূলক প্রতিষ্ঠানগুলোর বিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বারডেম অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।



