National
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। একই সময়ে বিভিন্ন থানায় ৬২টি মামলা হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক70K বার পড়া

রাজধানীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। একই সময়ে বিভিন্ন থানায় ৬২টি মামলা হয়েছে।
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতার নাম ওমর ছানি (২৭)। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানা–পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা–৭ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ওমর ছানিকে গ্রেপ্তার করা হয়।



