রাজধানীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। একই সময়ে বিভিন্ন থানায় ৬২টি মামলা হয়েছে।
‎নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতার নাম ওমর ছানি (২৭)। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানা–পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা–৭ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ওমর ছানিকে গ্রেপ্তার করা হয়।