National
এক দিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্ট মার্টিন
পর্যটন মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চসংখ্যক পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন আজ শুক্রবার। এদিন কক্সবাজার থেকে চারটি জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক দ্বীপটিতে গেছেন। চলতি ৫ নভেম্বর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর পর এক দি
লেখক নিজস্ব প্রতিবেদক61K বার পড়া

পর্যটন মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চসংখ্যক পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন আজ শুক্রবার। এদিন কক্সবাজার থেকে চারটি জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক দ্বীপটিতে গেছেন। চলতি ৫ নভেম্বর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর পর এক দিনে এত পর্যটক আর যাননি। এর আগে প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ পর্যটক সেন্ট মার্টিনে যেতেন।
জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, চারটি জাহাজের ধারণক্ষমতা তিন হাজারের বেশি। তবে আজ এসব জাহাজে গেছেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। তাঁদের অর্ধেকের বেশি দ্বীপে রাত যাপন করবেন। বাকিরা ঘুরে একই জাহাজে কক্সবাজারে ফিরে আসবেন।



