National
ধানমন্ডিতে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত
রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) আয়োজনে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল আটটা থেকে এই ক্যাম্প শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হ
লেখক নিজস্ব প্রতিবেদক66K বার পড়া

রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) আয়োজনে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল আটটা থেকে এই ক্যাম্প শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকাল থেকেই অসংখ্য রোগী ক্যাম্পে সেবা নিতে আসেন। দেশের শীর্ষ এন্ডোক্রাইনোলজিস্ট ও ডায়াবেটিস বিশেষজ্ঞরা রোগীদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও সচেতনতামূলক সেবা দেন।



