National
যেভাবে কালো রঙের ‘গিয়ার চাকতি’ থেকে বেরিয়ে এল ৫ কোটি টাকার সোনা
দেখতে অবিকল গাড়ির গিয়ারের মতো। চারপাশে খাঁজকাটা দাঁত, মাঝখানে ছিদ্র। কালো রং করা এমন দুটি চাকতি রাখা ছিল শপিং ব্যাগে। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, এগুলো আসলে স্বর্ণের তৈরি। চট্টগ্রামের হাজারী গলি থেকে এসব চাকতি নিয়
লেখক নিজস্ব প্রতিবেদক156K বার পড়া

দেখতে অবিকল গাড়ির গিয়ারের মতো। চারপাশে খাঁজকাটা দাঁত, মাঝখানে ছিদ্র। কালো রং করা এমন দুটি চাকতি রাখা ছিল শপিং ব্যাগে। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, এগুলো আসলে স্বর্ণের তৈরি। চট্টগ্রামের হাজারী গলি থেকে এসব চাকতি নিয়ে ঢাকার তাঁতীবাজারে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে পুলিশের তল্লাশিচৌকি এড়াতে বাস থেকে নেমে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় ধরা পড়েন। পরে কালো রং পরিষ্কার করতেই বেরিয়ে আসে আসল রহস্য। গাড়ির গিয়ারের আদলে তৈরি চাকতি দুটি আসলে সোনার।



