National
বাসদ–মার্ক্সবাদীর কনভেনশনে অংশ নিলেন ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারা
‘ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন’ আহ্বানে তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন করেছে বামপন্থী রাজনৈতিক দল বাসদ (মার্ক্সবাদী)। আজ শুক্রবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ক
লেখক নিজস্ব প্রতিবেদক124K বার পড়া

‘ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন’ আহ্বানে তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন করেছে বামপন্থী রাজনৈতিক দল বাসদ (মার্ক্সবাদী)। আজ শুক্রবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কনভেনশন হয়। এতে পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারাও অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন।
কনভেনশনের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দলটি একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহীদ মিনারে এসে শেষ হয়। দলটির সঙ্গে যুক্ত কৃষক, শ্রমিক, ছাত্র, বিভিন্ন জাতিসত্তা ও দলিত জনগোষ্ঠীর ব্যক্তিরা এই আয়োজনে অংশ নেন।



