National
সমাধিতে লেখা প্রেমের গল্প
প্রেমের এক করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের একটি ব্যাপ্টিস্ট চার্চ। চার্চের আঙিনায় পাশাপাশি শুয়ে আছেন অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা। তাঁদের প্রেমের পরিণতি বিয়েতে রূপ দেওয়ার
লেখক পল্লব চক্রবর্তী49K বার পড়া

প্রেমের এক করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের একটি ব্যাপ্টিস্ট চার্চ। চার্চের আঙিনায় পাশাপাশি শুয়ে আছেন অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা। তাঁদের প্রেমের পরিণতি বিয়েতে রূপ দেওয়ার কথা ছিল। সে জন্য ১৯৪৪ সালে তাঁরা এসেছিলেন নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের একটি চার্চে, যে চার্চটি ১৯৩৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন অস্ট্রেলীয় ধর্মযাজক আইসন। কিন্তু বিয়ের গন্তব্যে পৌঁছানোর আগেই হাওরের পানিতে থেমে যায় তাঁদের জীবনযাত্রা। নৌকাডুবিতে প্রাণ হারান মূর, এডনা ও এডনার ভাই অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তা রোন্যাল্ড চেস্টারটন পটার।



