National
ফোন করে ডাকেন সাবেক স্ত্রী, নতুন স্বামীকে সঙ্গে নিয়ে হত্যা: এসআরবি
নোয়াখালীর চাটখিলে শ্রমিক দলের নেতা মো. রাসেলকে (৩০) হত্যার অভিযোগে তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জা
লেখক নিজস্ব প্রতিবেদক125K বার পড়া

নোয়াখালীর চাটখিলে শ্রমিক দলের নেতা মো. রাসেলকে (৩০) হত্যার অভিযোগে তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাবেক স্ত্রীর নাম ফারজানা আক্তার (২৬)। এ ঘটনায় গ্রেপ্তার বাকি দুজন হলেন নাদিয়া সুলতানা (২৫) ও মো. সেলিম (২৫)। এর মধ্যে নাদিয়া ফারজানার বোন ও সেলিম ফারজানার নতুন স্বামী।



