National
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’
‘পোলাপান চালানোর জন্য আপনাকে চাঁদা দিতে হবে, ১৫ মিনিটের মধ্যে এই বিকাশ নম্বরে চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব।’ চট্টগ্রামের রাউজানে একটি রাজনৈতিক দলের নেতাকে মুঠোফোনে কল করে এভাবে চাঁদার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠ
লেখক প্রতিনিধি184K বার পড়া

‘পোলাপান চালানোর জন্য আপনাকে চাঁদা দিতে হবে, ১৫ মিনিটের মধ্যে এই বিকাশ নম্বরে চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব।’ চট্টগ্রামের রাউজানে একটি রাজনৈতিক দলের নেতাকে মুঠোফোনে কল করে এভাবে চাঁদার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির বিষয়ে থানায় অভিযোগ করেছেন তিনি।
হুমকি পাওয়া ওই নেতার নাম মাওলানা ইলিয়াস নুরী। তিনি ইসলামী ফ্রন্টের চট্টগ্রামের রাউজান উপজেলা শাখার সভাপতি। রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে রয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে রাউজান আসন থেকে প্রার্থী হয়েছিলেন ইলিয়াস নুরী। তবে তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।



