National
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরও ৪২ লাখ দাবি
ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় দালালদের দেওয়া মুঠোফোন নম্বরে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন ৭০ বছর বয়সী আবদুস সামাদ। কথা ছিল, টাকা পেলেই ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা নিয়েও কথা রাখেনি দালালেরা। উল্ট
লেখক বিশেষ প্রতিবেদক99K বার পড়া

ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় দালালদের দেওয়া মুঠোফোন নম্বরে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন ৭০ বছর বয়সী আবদুস সামাদ। কথা ছিল, টাকা পেলেই ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা নিয়েও কথা রাখেনি দালালেরা। উল্টো ছেলেকে উদ্ধারের আশ্বাস দিয়ে বাবার কাছে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
আজ শুক্রবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। সিআইডি বলছে, ভুক্তভোগী আবদুস সামাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামে। তাঁর ছেলে মো. সাইফুলের বয়স ৩৯ বছর।



