National
এমপি নুসরাতের বাড়িতে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল। আজ শুক্রবার বেলা তিনটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংবাদ সম্মেলন করবে
লেখক নিজস্ব প্রতিবেদক34K বার পড়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল। আজ শুক্রবার বেলা তিনটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংবাদ সম্মেলন করবে তারা।
আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এসব তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। তিনি বলেন, বিরোধীদলীয় সংসদীয় এই দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আবদুল গফুর।



