ঢিলেমি নয়, কাজের গতি বাড়াতে সচিবদের প্রতি নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। গতকাল বৃহস্পতিবার সচিবদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব প্রথম আলোকে বলেন, কাজগুলো যাতে গুছিয়ে সুন্দরভাবে করা হয়, সে জন্য সচিবদের বলা হয়েছে। নিখুঁত ও দ্রুতগতিতে যেন কাজগুলো করা হয় সে জন্য বলা হয়েছে। কাজে ঢিলেমি যেন না থাকে। কারণ, বিপুল অঙ্কের বাজেট বরাদ্দ আছে। তাই সেই বরাদ্দ অনুযায়ী যথাযথভাবে কাজগুলো করতে হবে।
সচিব নাসিমুল গনি বলেন, মূল কথা হলো কাজের গতি বাড়াতে হবে এবং নিখুঁতভাবে কাজ করতে হবে।