National
চট্টগ্রামে যুবককে বাঁশ ও তার দিয়ে পিটিয়ে হত্যা, ঘটনা নিয়ে যা জানাল পুলিশ
এক যুবককে ডেকে নেওয়া হয় একটি মাঠে। সেখানে প্রকাশ্যে বাঁশ দিয়ে পেটানো হয় তাঁকে। এরপর আহত অবস্থাতেই নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি গুদামে। সেখানে হাত-পা বেঁধে তাঁকে আবারও মারধর করা হয়। তবে এবার বাঁশ দিয়ে নয়, প্রায় দুই ঘণ্টা ধর
লেখক নিজস্ব প্রতিবেদক51K বার পড়া
এক যুবককে ডেকে নেওয়া হয় একটি মাঠে। সেখানে প্রকাশ্যে বাঁশ দিয়ে পেটানো হয় তাঁকে। এরপর আহত অবস্থাতেই নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি গুদামে। সেখানে হাত-পা বেঁধে তাঁকে আবারও মারধর করা হয়। তবে এবার বাঁশ দিয়ে নয়, প্রায় দুই ঘণ্টা ধরে পেটানো হয় বৈদ্যুতিক তার দিয়ে। মারধরের একপর্যায়ে অচেতন হয়ে পড়েন ওই যুবক, পরে মৃত্যু হয় তাঁর।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় ঘটে এ ঘটনা। মারা যাওয়া ওই যুবকের মরদেহ একটি মাঠে রেখে পালানোর সময় ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।



