National
কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
কুমিল্লার তিতাসে সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার সময় কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য সেলি
লেখক প্রতিনিধি49K বার পড়া

কুমিল্লার তিতাসে সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার সময় কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে পাশের বিদ্যালয়ে আশ্রয় নেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল রাতেই তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।



