National
চুইঝালের মুড়িমাখায় পাঁচ বন্ধুর স্বপ্নযাত্রা
পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় বসে থাকেননি তাঁরা। নিজেরাই কিছু করার তাগিদ থেকে পাঁচ বন্ধু মিলে শুরু করেন ‘চুইঝাল মসলার মুড়িমাখার’ ব্যবসা। পুঁজি ছিল মাত্র ২০ হাজার টাকা। তাঁদের ব্যতিক্রমী এ উদ্যোগ এখন কুড়িগ্রামের রাজারহা
লেখক মো. জাহানুর রহমান67K বার পড়া

পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় বসে থাকেননি তাঁরা। নিজেরাই কিছু করার তাগিদ থেকে পাঁচ বন্ধু মিলে শুরু করেন ‘চুইঝাল মসলার মুড়িমাখার’ ব্যবসা। পুঁজি ছিল মাত্র ২০ হাজার টাকা। তাঁদের ব্যতিক্রমী এ উদ্যোগ এখন কুড়িগ্রামের রাজারহাটে বেশ সাড়া ফেলেছে।
প্রতিদিন বিকেলে রাজারহাট বাজারের রেললাইনের পাশে তাঁদের দোকানে মুড়ি কিনতে ভিড় করেন নানা বয়সী মানুষ। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় ১০ হাজার টাকার মুড়ি। এই চুইঝালের মুড়ি ঘিরে পাঁচ বন্ধুর স্বাবলম্বী হওয়ার স্বপ্নও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।



