National
মহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রা, ১৪ দিনে রেলের আয় ২ কোটি টাকা
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের গন্তব্য গত ২৬ অক্টোবর থেকে বাড়িয়ে কক্সবাজার পর্যন্ত করা হয়েছে। রুট সম্প্রসারণের পর ট্রেনটির যাত্রী ও আয় দুটিই বেড়েছে। নতুন রুটে চলাচলের প্রথম ১৪ দিনে ৮ নভেম্
লেখক সুজন ঘোষ87K বার পড়া

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের গন্তব্য গত ২৬ অক্টোবর থেকে বাড়িয়ে কক্সবাজার পর্যন্ত করা হয়েছে। রুট সম্প্রসারণের পর ট্রেনটির যাত্রী ও আয় দুটিই বেড়েছে। নতুন রুটে চলাচলের প্রথম ১৪ দিনে ৮ নভেম্বর পর্যন্ত ট্রেনটি ৫৪ হাজার ৪৭৯ জন যাত্রী পরিবহন করে আয় করেছে ২ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫৬৫ টাকা। অথচ ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলের সময় এক মাসে ট্রেনটি আয় করত ২ কোটি ৩৬ লাখ ৮ হাজার ৯২২ টাকা।
বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তারা বলছেন, কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা বেশি। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এ পথে যাতায়াতের সুযোগ বেড়েছে। একই সঙ্গে রেলের আয়ও বেড়েছে।



