National
কুমিল্লায় ১১ দিনে আটক ২ হাজার ৭৬৫, অর্ধেকই মুচলেকায় ছাড়া
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। পাশাপাশি মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।
লেখক প্রতিনিধি117K বার পড়া

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। পাশাপাশি মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।
চলতি মাসের প্রথম ১১ দিনে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এসব তথ্য জানান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ব্যবস্থা নেওয়া ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে মাদক বিক্রি ও মাদক সেবন, ছিনতাই, সন্ত্রাসবিরোধী আইনের মামলা, ৩৪ ধারায়, ওয়ারেন্ট মূলে, বিশেষ ক্ষমতা আইন এবং নিয়মিত বিভিন্ন মামলা রয়েছে। তবে কোন মামলায় কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটির বিস্তারিত জানাননি তিনি।



