National
দেশের অবৈধ সব ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ
দেশের অবৈধ সব ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়
লেখক নিজস্ব প্রতিবেদক38K বার পড়া
দেশের অবৈধ সব ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আবেদনকারীপক্ষ জানায়, সারা দেশে লাইসেন্সহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পরবর্তীকালে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং গত বছরের ২৫ ফেব্রুয়ারি দেওয়া আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।



