National
আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতের মামলা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় এ মামলা করেন সংসদ সদস
লেখক নিজস্ব প্রতিবেদক153K বার পড়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় এ মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে প্রথম আলোকে ওই মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ। তিনি প্রথম আলোকে জানান, আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে তদন্তের স্বার্থে মামলায় এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করতে চাননি পুলিশ কর্মকর্তারা।



