National
যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি
যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নেওয়া যায় কি না, তা রাষ্ট্রায়ত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে যাচাই করে দেখার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কি
লেখক বিশেষ প্রতিবেদক43K বার পড়া

যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নেওয়া যায় কি না, তা রাষ্ট্রায়ত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে যাচাই করে দেখার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত কমিটি। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ও উপস্থাপনা পরবর্তী বৈঠকে তুলে ধরতে বলা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। সরকারের বৈদ্যুতিক যানবাহন (ইভি) নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।



