National
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্ট
লেখক প্রতিবেদক134K বার পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এবং বিজয় একাত্তর হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।



