National
স্ত্রীর ক্যানসার চিকিৎসায় খরচ ৪ লাখ টাকা, শেষ পর্যন্ত মরদেহ নিয়ে ফিরলেন স্বামী
রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। বুধবার, বেলা ২টা। হাসপাতাল ভবনের নিচতলায় পূবালী ব্যাংকের একটি কাউন্টার। তার সামনে রাখা একটি ট্রলি। চিকিৎসক, নার্স, কর্মচারী, রোগী ও স্বজনদের ভিড়ের মধ্যে চোখ
লেখক মানসুরা হোসাইন158K বার পড়া
রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। বুধবার, বেলা ২টা। হাসপাতাল ভবনের নিচতলায় পূবালী ব্যাংকের একটি কাউন্টার। তার সামনে রাখা একটি ট্রলি। চিকিৎসক, নার্স, কর্মচারী, রোগী ও স্বজনদের ভিড়ের মধ্যে চোখ আটকে গেল ট্রলিটিতে।
ট্রলিতে রাখা একটি মরদেহ। পুরোনো কাঁথা দিয়ে ঢাকা। পেটের অংশ অনেকটা ফুলে আছে।
পাশে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। পরিচয় দিয়ে নাম জানতে চাইলে বললেন, বাসির। বাড়ি কুমিল্লায়। পেশায় অটোরিকশাচালক তিনি। মরদেহটি তাঁর স্ত্রী রুবি আক্তারের। ক্যানসারে আক্রান্ত ছিলেন রুবি।



