National
৫৫ বছরেও উন্নয়নের মূলধারায় আসেনি সুবিধাবঞ্চিত মানুষ: দেবপ্রিয় ভট্টাচার্য
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হলেও সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্
লেখক নিজস্ব প্রতিবেদক167K বার পড়া

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হলেও সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। ফলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক অধিকার থেকে এখনো বঞ্চিত রয়েছেন বড় একটি জনগোষ্ঠী।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।



