National
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১০
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হ
লেখক প্রতিনিধি122K বার পড়া

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।



