বগুড়ার শেরপুর উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে মাছবাহী পিকআপের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কে শেরপুর পৌর শহরের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপের চালকসহ দুজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৪০)। তিনি উপজেলার বাগড়া চকপোতা গ্রামের বাসিন্দা এবং দুপচাঁচিয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের একটি শাখায় কর্মরত ছিলেন।