হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ির সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) ও মেইল ক্যারিয়ার আবুল কালাম আজাদ (৫৫)। তাঁরা সবাই ঘটনাস্থলেই মারা যান। জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে। তবে মজনু মিয়ার বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।