National
ঢাবিতে প্রশাসন বলার পর ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র দিয়েছেন। তাঁরা সবাই জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ওই পদে নিয়োগ পেয়েছেন। তাঁদের পদ ছাড়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘অনুরোধ’ কর
লেখক প্রতিবেদক35K বার পড়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র দিয়েছেন। তাঁরা সবাই জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ওই পদে নিয়োগ পেয়েছেন। তাঁদের পদ ছাড়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘অনুরোধ’ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযোগের বিষয়টি নাকচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত পাঁচজনের পদত্যাগপত্র আমি পেয়েছি। তাঁদের মধ্যে গতকাল বুধবার দুজন এবং আজ বৃহস্পতিবার তিনজন পদত্যাগপত্র জমা দেন।’



