নারায়ণগঞ্জ শহরে একটি রেস্তোরাঁর ব্যবস্থাপককে ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ বলে হুমকি দিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ৯ সেকেন্ডের একটি ভিডিও গতকাল বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ব্যবস্থাপক খোকনের সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলছেন এইচ এম হোসেন। একপর্যায়ে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেন তিনি। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।