National
ইউজিসির আহ্বান মানবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও, ভর্তি পরীক্ষা নিয়ে আরও যা জানা গেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আহ্বান না মানার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারা ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। এর আগে গত সোমবার যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি
লেখক প্রতিনিধি86K বার পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আহ্বান না মানার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারা ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। এর আগে গত সোমবার যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল ইউজিসি।
তবে বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। শর্ত সাপেক্ষে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।



