সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় মানহানি, গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি কমানোর প্রস্তাব করা হয়েছে। কিছু সংজ্ঞাও বদলানো হয়েছে। তবে এসব বিষয়কে ফৌজদারি অপরাধ হিসেবে রাখার বিধান বহাল রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, শুধু শাস্তি কমালে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা ও আইনের অপব্যবহারের ঝুঁকি দূর হবে না।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটে গতকাল বুধবার খসড়াটি প্রকাশ করা হয়েছে। এর ওপর চলতি মাসের ২৫ তারিখের মধ্যে সর্বসাধারণের মতামত চাওয়া হয়েছে।