National
হামের উপসর্গ নিয়ে এক দিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৪১ জন
দেশে হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গের রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৮৪। আর ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে
লেখক নিজস্ব প্রতিবেদক82K বার পড়া
দেশে হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গের রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৮৪। আর ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আজ দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের রোগী ছিল ৫৮৯ জন—ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রামে ২২১ জন, সিলেটে ১৯৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রাজশাহীতে ৪৩ ও রংপুরে ২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।



