National
প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছে এইচআরএসএস
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু উদ্বেগজনক বিধান রয়ে গেছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন হিউম্যান
লেখক নিজস্ব প্রতিবেদক71K বার পড়া

সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু উদ্বেগজনক বিধান রয়ে গেছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি বলছে, খসড়ার ৮–এর (২), ২৫–এর ক, খ, ২৬–এর ক, ২৯, ৪৬ ও ৪৬–এর ক ধারাসহ তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারসংক্রান্ত বিধানগুলো যথাযথভাবে পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচআরএসএস এই উগ্বেগ প্রকাশ করে।



