National
ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৬০
ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে
লেখক নিজস্ব প্রতিবেদক110K বার পড়া

ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) সবচেয়ে বেশি ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনায় ২২৪, রাজশাহীতে ২১৬, বরিশালে ১৮৫, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৬৩ ও সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।



