National
দুই দেশের কেউ নিচ্ছে না, তিন দিন ধরে শূন্যরেখায় এক নারী
আশ্রয় বলতে কিছু খড়কুটার ওপর বিছানো একটি কম্বল। তার ওপর বসে আছেন ক্লান্ত-বিধ্বস্ত এক নারী। চারপাশে কাঁটাতারের বেড়া আর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা। কখনো এদিক, কখনো ওদিক যাওয়ার চেষ্টা করছেন তিনি। কিন্তু দুই দ
লেখক প্রতিনিধি125K বার পড়া

আশ্রয় বলতে কিছু খড়কুটার ওপর বিছানো একটি কম্বল। তার ওপর বসে আছেন ক্লান্ত-বিধ্বস্ত এক নারী। চারপাশে কাঁটাতারের বেড়া আর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা। কখনো এদিক, কখনো ওদিক যাওয়ার চেষ্টা করছেন তিনি। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। এভাবেই টানা তিন দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ওই নারী।
ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে। গত মঙ্গলবার সকাল থেকে আজ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত ওই নারীকে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। গত তিন দিন ধরে তীব্র রোদে খোলা মাঠে দিন কাটছে তাঁর।



