নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৮৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ভর্তি আছে ৯ শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন, একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) সুলতান মাহমুদ শিকদার। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৯৪ শিক্ষার্থী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছিল। তাদের মধ্যে প্রথমে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়। তখন ভর্তি ছিল ১৮ জন। পরে আরও ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।