National
ক্যালকুলেটরে নয়, টেবিলে আঙুলের টোকায় লাখ লাখ টাকার হিসাব করেন রিপন
দোকানের কর্মীরা একের পর এক বিক্রি করা পণ্যের নাম ও দাম বলে যাচ্ছেন। রিপন সরকার তা নিমেষেই ছোট্ট কাগজে লিখে নিচ্ছেন। এরপর শুরু হয় তাঁর হিসাবের খেলা। টেবিলের ওপর আঙুল ঠুকতে শুরু করেন তিনি। কয়েক মুহূর্তের মধ্যেই জানিয়ে দেন
লেখক সাদিক মৃধা34K বার পড়া

দোকানের কর্মীরা একের পর এক বিক্রি করা পণ্যের নাম ও দাম বলে যাচ্ছেন। রিপন সরকার তা নিমেষেই ছোট্ট কাগজে লিখে নিচ্ছেন। এরপর শুরু হয় তাঁর হিসাবের খেলা। টেবিলের ওপর আঙুল ঠুকতে শুরু করেন তিনি। কয়েক মুহূর্তের মধ্যেই জানিয়ে দেন সব পণ্যের মোট দাম। কয়েক লাখ টাকার হিসাব মিলে যায় চোখের পলকে। অথচ তাঁর সামনে নেই কোনো ক্যালকুলেটর বা কম্পিউটার। আঙুলের টোকায় এমন দ্রুত ও নির্ভুল হিসাব করাই তাঁর বিশেষত্ব।
রিপন সরকারের হিসাব করার এমন দৃশ্য যাঁরা দেখেন, তাঁরাই বিস্মিত হন। বিষয়টি সহকর্মী, ক্রেতাদের কাছেও কৌতূহলের। ফাহিম আশরাফ নামের এক ক্রেতা বলেন, ‘যতবার কেনাকাটা করতে আসি, ততবারই এই দৃশ্য অবাক হয়ে দেখি। দাদার হিসাব করতে কোনো ক্যালকুলেটর লাগে না। এটা তাঁর আশ্চর্য ক্ষমতা।’



