National
চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত
চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. সোবহান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বাকলিয়া তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটেছে।
লেখক নিজস্ব প্রতিবেদক86K বার পড়া
চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. সোবহান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বাকলিয়া তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৯ মামলা রয়েছে। এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সোবহানকে হত্যা করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে রাতে সোবহানকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।



