National
সাজেকের অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা, পর্যটনকেন্দ্র কি খুলবে
রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে একটি পক্ষ। তবে আরেক পক্ষ জানিয়েছে, তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। এ নিয়ে অবরোধ প্রত্যাহার হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
লেখক প্রতিনিধি120K বার পড়া

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে একটি পক্ষ। তবে আরেক পক্ষ জানিয়েছে, তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। এ নিয়ে অবরোধ প্রত্যাহার হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
তবে একটি পক্ষের অবরোধ প্রত্যাহারের ঘোষণাতেই ২০ দিন পর গতকাল বুধবার জমজমাট হয়ে ওঠে স্থানীয় উজোবাজার। অবরোধের কারণে এত দিন বাজারটির বেচাকেনা কার্যত বন্ধ ছিল। সাজেক সড়কেও যানবাহন চলাচল করেনি। তবে এখন যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষের কর্মসূচি ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাজেকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



