National
গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরানো হলো পোশাকশ্রমিকদের
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটিতে যান চল
লেখক প্রতিনিধি116K বার পড়া

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে ওই এলাকার সাতটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।



