জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেওয়ার আবেদন জানিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ আজ বুধবার তাঁর এই আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে মাসুদ উদ্দিনকে সিএমএইচে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা এবং কোনো আইনি বাধা রয়েছে কি না, তা আগামী রোববারের মধ্যে জানাতে রাষ্ট্র ও আসামিপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।