National
দুই বাড়িতে কাফনের কাপড়সহ চিরকুট, লেখা, ‘ভালো-মন্দ কিছু খেয়ে নিও’
কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাঁদের ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনায় এলাকায়
লেখক নিজস্ব প্রতিবেদক132K বার পড়া

কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাঁদের ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনিরুলের (৪২) বাড়িতে এ ঘটনা ঘটে। প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক।



