National
বাজারে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করছেন এক যুবক, পাশে কিরিচ হাতে অপর দুজন
প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়ছেন এক যুবক। তাঁর পাশে কিরিচ হাতে আছেন অপর দুজন। এভাবেই কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রতিপক্ষের ওপর হামলা হয়। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
লেখক নিজস্ব প্রতিবেদক37K বার পড়া

প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়ছেন এক যুবক। তাঁর পাশে কিরিচ হাতে আছেন অপর দুজন। এভাবেই কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রতিপক্ষের ওপর হামলা হয়। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুলিবর্ষণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা। স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।



