National
ফিরে না আসা গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করা হচ্ছে: চিফ প্রসিকিউটর
গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো ২৮০ জন ফিরে আসেননি বলে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তাঁদের ভাগ্যে কী ঘটেছে, জানা যায়নি। তবে
লেখক নিজস্ব প্রতিবেদক148K বার পড়া
গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো ২৮০ জন ফিরে আসেননি বলে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তাঁদের ভাগ্যে কী ঘটেছে, জানা যায়নি। তবে তাঁদের পরিবার ন্যায়বিচার পাবে বলে আশ্বস্ত করেন তিনি।
আজ বুধবার ট্রাইব্যুনালে আমিনুল ইসলাম এ তথ্য জানান। গুমের এসব ঘটনা তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।



