National
হার্টের শত্রু ‘পোড়া তেল’ হতে পারে দেশের জ্বালানি
একই রান্নার তেল বারবার ব্যবহার (পোড়া তেল) করা হলে তা হার্টের জন্য ক্ষতিকর। এই তেল হার্টের সবচেয়ে বড় শত্রু। তবে পোড়া তেল ঠিকমতো সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের মাধ্যমে তা হতে পারে যানবাহন ও যন্ত্র চালানোর জ্বালানি।
লেখক নিজস্ব প্রতিবেদক63K বার পড়া

একই রান্নার তেল বারবার ব্যবহার (পোড়া তেল) করা হলে তা হার্টের জন্য ক্ষতিকর। এই তেল হার্টের সবচেয়ে বড় শত্রু। তবে পোড়া তেল ঠিকমতো সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের মাধ্যমে তা হতে পারে যানবাহন ও যন্ত্র চালানোর জ্বালানি।
আজ বুধবার রাজধানীর শাহবাগে এক সেমিনারে এ কথাই বলেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে ‘মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারটি সকালে বিএফএসএর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।



