National
বাড়িতে পুলিশ আসতে দেখে ফেসবুক লাইভ, লোকজন জড়ো হওয়ার পর পালিয়ে গেলেন
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়িতে পুলিশ আসতে দেখে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। আজ বুধবার ভোরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের হাকিমপুর সন্ন্যাসীর ডাঙ্গা গ্
লেখক প্রতিনিধি128K বার পড়া

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়িতে পুলিশ আসতে দেখে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। আজ বুধবার ভোরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের হাকিমপুর সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে ইউপি সদস্যের অভিযোগ সঠিক নয় ও বিভ্রান্তিকর দাবি করে আজ বিকেলে একটি বিজ্ঞপ্তি দিয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। এতে বলা হয়েছে, মাসুদ রানা নামের ওই ইউপি সদস্যের বাড়িতে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল।



