সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় সংসদে কয়েক দফায় হইচই–হট্টগোল হয়েছে। আজ বুধবার প্রশ্নোত্তর পর্বে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এই প্রশ্নের জবাব দিতে গেলে হইচই করে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা।
সংসদ সদস্যদের থামাতে গিয়ে একপর্যায়ে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘এইভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’