National
চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতে
চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁকে রাখা হয়েছে নজরদারিতে। আজ বুধবার নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তাঁর কার
লেখক নিজস্ব প্রতিবেদক167K বার পড়া

চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁকে রাখা হয়েছে নজরদারিতে। আজ বুধবার নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তাঁর কার্যালয় থেকে মুঠোফোন দুটি জব্দ করা হয়।
কী কারণে তাঁর মুঠোফোন জব্দ ও তাঁকে নজরদারিতে রাখা হয়েছে, তা জানাতে চাননি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ থাকায় মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



