National
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: কর্মচারীর পর এবার এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় এবার বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় গতকাল এক কর্মচারীকে সাময়িক বরখাস্তের ঘোষ
লেখক প্রতিবেদক190K বার পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় এবার বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় গতকাল এক কর্মচারীকে সাময়িক বরখাস্তের ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুজনকেই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



